শিল্পকলায় দুই দিনের রবীন্দ্রসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংসদের আয়োজনে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনের রবীন্দ্রসংগীত উৎসব। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করুণাময় গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শমসের আলী। সুধীন দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।