শিল্পকলায় দুটি নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল ছিল গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের চতুর্থ দিন। এদিন জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হয় আরণ্যকের প্রযোজনা স্বপ্নপথিক ও পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটার মঞ্চস্থ করে সৈয়দ শামসুল হক রচিত ও আবদুল্লাহ আল মামুন নিদের্শিত পায়ের আওয়াজ পাওয়া যায়।
রানা প্লাজার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আরণ্যক নাট্যদল নির্মাণ করেছে মঞ্চনাটক স্বপ্নপথিক। হারুন রশীদ রচিত এই নাটকের নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
পরীক্ষণ থিয়েটার হলে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতাসংগ্রামের আলেখ্য নিয়ে রচিত পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি এখনো দর্শক টানছে। উৎসবের অংশ হিসেবে নাট্যশালার বহিরাঙ্গণে এদিনও ছিল পথনাটক, সংগীত ও আবৃত্তি। আজ শুক্রবার উৎসবের পঞ্চম দিন আরও দুটি নাটকের প্রদর্শনী হবে।