শিল্পকলায় নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ফসল কাটার পর্ব নেই। তবে বাংলার আবহমানকালের ঋতুভিত্তিক উৎসব স্মরণ করার তাগিদে প্রতীকী নবান্ন উৎসবের আয়োজন করা হয় গতকাল শনিবার। বিকেলে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।
রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘কান্না হাসির দোল দোলানো’ ও ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। লালনগীতি শোনান ফরিদা পারভিন। এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, দীপ্তি রাজবংশী, মোখলেসুর রহমান পলি রহমান প্রমুখ। দলীয় সংগীতে ছিল শিল্পকলা একাডেমী রেপার্টরি সংগীত দল, বহ্নিশিখা, পঞ্চভাস্বর, ভাওয়াইয়া, ঢাকা সাংস্কৃতিক দল ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করে দিব্য, নন্দন কলা কেন্দ্র, নৃত্যাক্ষ, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস ও স্পন্দন। এ ছাড়া ছিল একক ও দলীয় আবৃত্তি।