শিল্পকলায় নায়করাজ স্মরণে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত নায়করাজ রাজ্জাক স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আজ শনিবার স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এতে নায়করাজ অভিনীত দুটি ছবি দেখানো হবে।

সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে প্রদর্শিত হবে জহির রায়হানের ছবি আনোয়ারা। বেলা ২টায় দেখানো হবে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল।

বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে স্মরণসভা। প্রধান আলোচক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলচ্চিত্র প্রদর্শনী ও স্মরণসভা সবার জন্য উন্মুক্ত।