শিল্পকলায় পনেরোটি সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শর্ট ফিল্ম ফোরামের তৃতীয় দশকে পদার্পণ
শর্ট ফিল্ম ফোরামের তৃতীয় দশকে পদার্পণ

শনিবার দিনব্যাপী ১৫টি সিনেমা দেখানো হবে শিল্পকলা একাডেমিতে। স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে এ আয়োজন। এ উপলক্ষে শুক্রবার থাকছে ফোরামের সদস্যদের পুনর্মিলনী এবং শনিবার সবার জন্য উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দেখানো হবে সাতটি স্বল্পদৈর্ঘ্য ছবি, বেলা তিটা থেকে চারটি ও বিকেল সাড়ে পাঁচটা থেকে দেখানো হবে আরও চারটি সিনেমা। এগুলোর মধ্যে থাকবে আশির দশক, নব্বই দশক ও বর্তমান সময়ে নির্মিত বিভিন্ন ধরনের ছবি। সংগঠনের সভাপতি জাকির হোসেন জানান, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে যে কেউ এ ছবিগুলো দেখতে আসতে পারবেন।
তিন দশক আগে ১৯৮৬ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠা করা হয় স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম’। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই স্থানে শুক্রবার বিকেল পাঁচটায় থাকবে প্যানেল আলোচনা ‘স্বাধীন ধারার চলচ্চিত্রের তিন দশক: সাফল্য ও ব্যর্থতা।’ দুই দিনের এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।