শিল্পকলায় বছরজুড়ে সিনেমা দেখার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’। বাংলাদেশ শিল্পকলা একডেমি ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে এই কর্মসূচি চলবে বছরব্যাপী।
২৪ জুন জাতীয় নাট্যশালার ডিজিটাল আর্কাইভ রুমে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বী দেখানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বিকেলে কর্মসূচির সেশন চলবে। আয়োজক প্রতিষ্ঠান ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন বলেন, কর্মসূচিটিতে বছরব্যাপী বিশ্বের ৪২টি দেশের ১১০ জন চলচ্চিত্রকারের শ্রেষ্ঠ ১৫০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সম্প্রতি শেষ হয়েছে জুন মাসের সেশন। ঈদের পর ১৫ জুলাই আগামী মাসের সেশন শুরু হবে। চলচ্চিত্র দেখা ছাড়াও বছরে চারটি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিয়ে পরিচালিত হবে সাপ্তাহিক পাঠচক্র। চলচ্চিত্র সমালোচনার ওপর প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তকারীদের বছর শেষে সনদ দেওয়া হবে।