শিল্পকলায় বহুমাত্রিক রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবস্থাপনায় ছিল একাডেমীর সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আখতার কামাল।
আলোচনা শেষে গান শোনান নীলোৎপল সাধ্য, শিমু দে, আজিজুর রহমান, তানিয়া মান্নান, এ টি এম জাহাঙ্গীর, সোমা রানী রায়, সালমা আকবর ও মহাদেব ঘোষ। কবিতা শোনান শিমুল মুস্তাফা। রবীন্দ্র রচনা থেকে পাঠ করেন কৃষ্টি হেফাজ ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য। সবশেষে ছিল ফারহানা চৌধুরী পরিচালিত নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’।