শিল্পকলায় বিজয় উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বিজয় উৎ​সবের উদ্বোধনীতে সমবেত নৃত্য l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বিজয় উৎ​সবের উদ্বোধনীতে সমবেত নৃত্য l ছবি: প্রথম আলো

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১৩ থেকে ১৬ ডিসেম্বর বিজয় উৎসবের আয়োজন করেছে। গতকাল বিকেলে বিজয় উৎসবের শুরু হয় নন্দনমঞ্চে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনা দিয়ে। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে বেলুন উড়িয়ে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, শহীদ সন্তান তানভীর হায়দার চৌধুরী, রোকাইয়া হাসিনা প্রমুখ।