শিল্পকলায় বিশেষ প্রদর্শনীর আজ সমাপনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের আয়োজনে গত ৯ মার্চ থেকে থেকে শুরু হয়েছে দেশের খ্যাতিমান ও নবীন শিল্পীদের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী। আজ প্রদর্শনীটির শেষ দিন।
প্রদর্শনীতে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চারটি কালজয়ী শিল্পকর্ম। এ ছাড়া কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ, রশীদ চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, শফিকুল আমিন, দেবদাস চক্রবর্তী, আবদুর রাজ্জাক, কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, মুর্তজা বশীর, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, শাহাবুদ্দিন, মনিরুল ইসলামসহ ১৫৯ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। আজ রোববার বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।