শিল্পকলায় ভাওয়াইয়া সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল সন্ধ্যায় ভাওয়াইয়ার পঞ্চগীতিকবি আবদুল করিম, মহেশ চন্দ্র রায়, হরলাল রায়, এ কে এম আবদুল আজিজ ও কছিম উদ্দিনের ‘জীবন ও গানবিষয়ক’ কর্মশালার প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ‘ভাওয়াইয়া সন্ধ্যা’র।

অনুষ্ঠানের প্রথম পর্বে একাডেমীর প্রশিক্ষণ বিভাগের পরিচালক শাওকাত ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
আলোচনা শেষে পরিবেশিত হয় দলীয় ভাওয়াইয়া সংগীত। ‘সোনা ফলা দেশের মাটি’, ‘ময়না সাজিল রে’, ‘তিস্তা নদীর পারে পারে’, ‘নয়া বউ মোর নাইওর যায়’ প্রভৃতি গান পরিবেশন করেন শিল্পীরা। এককভাবে গান শোনান ছাবিহা আক্তার, মনসুর রহমান, শাম্মী আক্তার, আবু হাসান, মীরা চক্রবর্তী, আরিফা আক্তার, মুজাম্মেল হক, আরিফুর রহমান চৌধুরী, সেলিনা পারভীন মুক্তা, নাসরিন ফেরদৌস, আমিনুল ইসলাম প্রমুখ।