শিল্পকলায় মঞ্চস্থ হলো নয়টি শিশুতোষ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোর ও যুব নাট্যোত্সবে গতকাল জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ আবহমান টাঙ্গাইল নাটকের একটি দৃশ্য, ছবি : প্রথম আলো
শিশু-কিশোর ও যুব নাট্যোত্সবে গতকাল জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ আবহমান টাঙ্গাইল নাটকের একটি দৃশ্য, ছবি : প্রথম আলো

শিল্পকলা একাডেমীতে জমে উঠেছে দ্বাদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব। গতকাল বুধবার সন্ধ্যায় আট দিনব্যাপী শিশু নাট্যোৎসবের পঞ্চম দিনে শিল্পকলা একাডেমীর তিনটি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে নয়টি শিশুতোষ নাটক।

এর মধ্যে জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হয় টাঙ্গাইলের আমরা করবো জয় নাট্যদলের আবহমান টাঙ্গাইল, কিশোরগঞ্জের চন্দ্রাবতী থিয়েটারের বোবা কান্না ও ঢাকার মৈত্রী শিশুদলের খেলার ছলে। পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় মেহেরপুরের অরণি চিলড্রেন থিয়েটারের কেন এবং, ঢাকার চন্দ্রালোক খেলাঘর আসরের ফণীমনসা ও যশোরের বিবর্তন নাট্যদলের বিবাহপ্রস্তাব।

স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয় দিনাজপুরের পারুল গঙ্গা শিশু থিয়েটারের বাংলার চড়ুই, মুন্সিগঞ্জের অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর দাম দিয়ে কিনেছি বাংলা ও ঢাকার কাব্যবিলাস নাট্যদলের ঘাসফুল।

এই নাট্যোৎসব শেষ হবে ৮ মার্চ। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে নাটক শুরু হচ্ছে। এই উৎসবের আয়োজন করেছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন। সহযেগিতা দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও জনতা ব্যাংক লিমিটেড।