শিল্পকলায় লালন উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালন রিসার্চ ফাউন্ডেশনে আয়োজনে গতকাল শুরু হয়েছে দুই দিনের লালন উৎসব। সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত-নৃত্যকলা-আবৃত্তি মিলনায়তনে লালন উৎসবের উদ্বোধন করেন লালন গবেষক ও শিক্ষাবিদ আনোয়ারুল করিম।
উদ্বোধনী দিনে বিশেষ অতিথি ছিলেন আব্দুল হাকিম প্রধান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালন গবেষক ও লালন রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি আবু ইসহাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন রিসার্চ ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল গফুর ফকির।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল করিম লালনসংগীতের অসাম্প্রদায়িক ভাবনা, শ্রেণিবিভেদের সংগ্রাম, বর্ণবৈষম্যের বিরোধিতার বিষয়গুলো উল্লেখ করে বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের যে অংশটি জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, তাদের লালনের মানবধর্মের কথা শোনাতে হবে। শোনাতে হবে লালনের গান।’