শিল্পকলায় শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা সাতটাতেই এখন রাত নামে। ‘রাগসংগীত সন্ধ্যা’য় তাই হয়তো রাতের রাগ চারুকেশী দিয়েই প্রিয়াঙ্কা গোপ শুরু করলেন তাঁর পরিবেশনা।
সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি গতকাল জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করে শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা। সার্বিক সহযোগিতা করে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।
কণ্ঠসংগীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী প্রিয়াঙ্কা গোপ। সারেঙ্গি বাজান ভারতের আল্লারাখা কলাবন্ত। তবলায় সংগত করেন ভারতের সৌমেন সরকার ও বাংলাদেশের ইফতেখার আলম প্রধান। হারমোনিয়ামে ছিলেন ভারতের দেবাশীষ অধিকারী।
প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ভবিষ্যতে ভারতেও দুই দেশের শিল্পীদের নিয়ে এমন সন্ধ্যা আয়োজনের পরিকল্পনা আছে।