শিল্পকলায় শাস্ত্রীয় সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীতের আসর। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই শাস্ত্রীয় সংগীতের আসর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগীত পরিবেশিত হয় শিল্পী মো. মনিরুজ্জামানের পরিচালনায়। শিল্পী অসিত দের পরিচালনায় ছিল সমবেত কণ্ঠসংগীত পরিবেশনা। প্রিয়াঙ্কা গোপ পরিবেশন করেন একক সংগীত। কত্থক নৃত্য শিল্পী মুনিরা পারভিনের পরিচালনায়, ভরতনাট্যম শিল্পী বেলায়েত হোসেনের পরিচালনায় চর্যানৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।