প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে ছিল ‘শেক্সপিয়ারের নাটক: বিষয়বস্তু, বৈশিষ্ট্য এবং অভিনয়শৈলী’ নিয়ে পক্ষকালব্যাপী বিশেষ কর্মশালা। গত শনিবার শেষ হয় এই কর্মশালা।
এ সূত্র ধরে গতকাল রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় কর্মশালার সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবদুস সেলিম ও কর্মশালার প্রশিক্ষক আতাউর রহমান।