শিল্পকলায় সংগীত ও নৃত্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুলজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার। গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে এর উদ্বোধন করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। স্বাগত বক্তব্য দেন মাহমুদ সেলিম। গতকালের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফাতেমা-তুজ-জোহরা, শবনম মুশতারী, খালিদ হোসেন, যোসেফ কমল রড্রিক্স, শহীদ কবির প্রমুখ। শিল্পীরা ‘সৃজনে ছন্দে আনন্দে’, ‘বন্ধু পথ চেয়ে চেয়ে’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’—এসব গান গেয়ে শোনান। দলীয় সংগীত পরিবেশন করে নিবেদন ও বেণুকা ললিতকলা একাডেমি। সুলতানা হায়দারের পরিচালনায় সুকন্যা নৃত্যাঙ্গন এবং অনীক বোসের পরিচালনায় নৃত্য পরিবেশন করে স্পন্দন।সবশেষে মাশকুরে সাত্তারের গ্রন্থনা ও উপস্থাপনায় কবির ‘বিদ্রোহী’ কবিতার নাট্যরূপ উপস্থাপন করেন বজলুর রহমান।