শিল্পকলায় সংগীত ও ভাষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে গতকাল বুধবার শুরু হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। সন্ধ্যায় নবীন শিল্পীরা গান শোনান একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। আজ একই জায়গায় বসবে দ্বিতীয় দিনের আসর।ভাষণ প্রতিযোগিতা: দেশব্যাপী স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কাল শুক্রবার। জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।