প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে নবরবির কিরণে শীর্ষক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন গীতাঞ্জলি। সংগীত পরিচালনায় ছিলেন কণ্ঠশিল্পী সালমা আকবর। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।