বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সংগীত ও নৃত্যকলা বিভাগের ব্যবস্থাপনায় আজ সোমবার সন্ধ্যা সাতটায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সংগীতজ্ঞ মনমোহন দত্ত, লবচন্দ্র ও আফতাব উদ্দিন স্মরণে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে আলোচনা করবেন যথাক্রমে কবি আসাদ চৌধুরী, প্রাবন্ধিক মফিদুল হক, মনমোহন দত্তের পৌত্রবধূ শংকরী দত্ত ও গবেষক সাহা রণদা প্রসাদ।আলোচনা পর্বের পর ফরিদা পারভীন, ওস্তাদ চন্দন আচার্য, কল্যাণী দত্ত, মজিবর রহমান, নাতাশা প্রসাদ শ্রোতাদের গান শোনাবেন। নৃত্য পরিবেশন করবেন কাশ্মীরি প্রসাদ। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। গীতি শতদলের গানের আসরবাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক আয়োজনে এবারের শ্রোতাদের গান শোনাবে গীতি শতদলের শিল্পীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বসবে তাদের গানের আসর। ‘বাদল দিনের প্রথম কদমফুল’ নামের এই আসরে গীতি শতদল পঞ্চকবির গান পরিবেশন করবে। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন বাঁশরী দত্ত। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে এটি ১৪তম আসর। এর পরের পর্বে অংশ নেবে বৈতালিক সংগীতাঙ্গন।গ্যালারি কসমসে যৌথ চারুকলা প্রদর্শনী‘ক্লাস অব ৭৯ চারুকলা’ নামে ১৩ জন শিল্পীর এক যৌথ শিল্পকর্মের প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার মহাখালীর নিউ ডিওএইচএসের কসমস গ্যালারি-২তে। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং। প্রধান অতিথি থাকবেন আঞ্জুমান আরা জামিল এবং বিশেষ অতিথি থাকবেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও মাহমুদুল হক। প্রদর্শনী চলবে ২৪ জুন পর্যন্ত।শাহজাদপুরে কবিতাপাঠ ও আবৃত্তিনিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ) জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে শাহজাদপুরে গত শনিবার বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতাপাঠ ও রবীন্দ্রনাথের রচনা থেকে আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ভারত যৌথ আয়োজনে বছরব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়ির মিলনায়তনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ চয়ন ইসলাম।অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী, মুহামঞ্চদ নূরুল হুদা, কামাল চৌধুরী, তারিক সুজাত, ছড়াকার আসলাম সানী ও ইস্তেকবাল হোসেন কবিতাপাঠ ও আবৃত্তিতে অংশ নেন।পিরোজপুরে রবীন্দ্রসন্ধ্যাপিরোজপুর প্রতিনিধি জানান, গতকাল শনিবার সারা দিন ছিল মেঘলা আকাশ। সঙ্গে মৃদুমন্দ হিমেল হাওয়া। বিকেল থেকেই পিরোজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে কবিগুরুর গান শুনতে আসতে থাকে শ্রোতারা। সন্ধ্যা নাগাদ মিলনায়তন পূর্ণ হয়ে যায়। পিরোজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজন করেছিল এই রবীন্দ্রসন্ধ্যার।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রজেক্টরে কবির জীবনের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করে ধারাভাষ্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন ও পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজাহিদুল ইসলাম। স্থানীয় শিল্পীরা কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন।আ ফ ম রেজাউল করিমের নাট্যরূপ ও নির্দেশনায় রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে পোস্টমাস্টার নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে রাত সাড়ে ১০টায় অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এ কে এম এ আউয়াল, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান। অনুষ্ঠান উপস্থাপন করেন ঋষিতা বল ও সুচিত্রা মিত্র।রাজবাড়িরতে রবীন্দ্র-নজরুল জয়ন্তীরাজবাড়ি প্রতিনিধি জানান, রাজবাড়ির বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ গত শনিবার রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করে। বিনয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ফকির আব্দুর রশিদ। পরে স্থানীয় শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।