শিল্পকলায় সুন্দরী নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে নাট্যসংগঠন ‘নাট্যতীর্থ’ আয়োজন করেছে ‘সুন্দরী নাট্যমেলা’। নারীকে মুখ্য করে নির্মিত ৬টি নির্বাচিত নাটকের এ নাট্যোৎসবের সব কটি নাট্যপ্রযোজনা ‘সুন্দরী’ নামকরণে। ‘নারীর সৃজনে ঋদ্ধ বিশ্ব চরাচর’ প্রতিপাদ্যে গতকাল শুরু হয়েছে ছয় দিনের সুন্দরী নাট্যমেলা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চলছে এ মেলা।
নাট্যজন ফেরদৌসী মজুমদারের পক্ষে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুদমদার। প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে মহাকাল নাট্যসম্প্রদায় মঞ্চস্থ করে শিবানী সুন্দরী। দীর্ঘ ১৫ বছর পর নাটকটি মঞ্চস্থ হয়েছে।