শিল্পকলায় সেতার-সরোদ বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট সংগীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও পণ্ডিত কুশল দাস।
কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট সংগীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও পণ্ডিত কুশল দাস।

বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আগামী ৩ অক্টোবর শনিবার থেকে শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সংগীত-অবয়ব’ শীর্ষক সেতার-সরোদ বিষয়ে নিরীক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মশালা।

তিন দিনের এ নিরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট সরোদ সংগীতজ্ঞ পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার ও সেতার সংগীতজ্ঞ পণ্ডিত কুশল দাস। শনিবার বিকেল ৪টায় এই কর্মশালা উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পণ্ডিত কুশল দাস ও পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
প্রথমদিন শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জাতীয় চিত্রশালা মিলনায়তনে থাকছে শাস্ত্রীয় যন্ত্রসংগীতের ইতিহাস, বাদনশৈলী ও রীতি, সমকালীন চর্চা ও সংগীত রচনা নিয়ে আলোচনা, গুরু শিক্ষার্থীর আলাপচারিতা।
দ্বিতীয় দিন রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের মিলনায়তন ও ২০৩ নম্বর মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে কর্মশালা। তৃতীয় দিন জাতীয় চিত্রশালা মিলনায়তন ও জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি বিভাগের ২০৩ নম্বর মহড়া কক্ষে বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই কর্মশালা চলবে।