শিল্পকলায় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সারা দেশে একযোগে শুরু হলো সপ্তাহব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উত্সব। বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ উত্সবের চলচ্চিত্রগুলো একই সঙ্গে দেখানো হবে দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে।
গতকাল সন্ধ্যায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, মোরশেদুল ইসলাম ও মানজারে হাসীন মুরাদ। উদ্বোধনী সন্ধ্যায় দেখানো হয় জহির রায়হানের প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড, মোরশেদুল ইসলামের স্বল্পদৈর্ঘ্য আগামী, তারেক মাসুদের প্রামাণ্য চলচ্চিত্র আদম সুরত, আমিনুর রহমান মুকুলের স্বল্পদৈর্ঘ্য অবরোধ, রহমান লেনিনের স্বল্পদৈর্ঘ্য মন ফড়িং ও ইয়াসমিন কবিরের প্রামাণ্য চলচ্চিত্র পরবাসী মন আমার।
উৎসব চলবে ৮ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে ১৩৩টি ছবি দেখানো হবে। ঢাকায় প্রদর্শনী শুরু হবে বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা, শুক্র ও শনিবার সকাল সাড়ে ১০টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা ও ৭টা থেকে।