শিল্পকলায় 'অন্যধারার নাট্যচর্চা'বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে ‘অন্যধারার নাট্যচর্চা’ শিরোনামে সেমিনার হয়ে গেল গতকাল সকালে। বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ ও বিষয়টির ওপর প্রেজেন্টেশন করেন ভারতীয় নাট্য গবেষক আশিস গোস্বামী।
সেমিনারে উঠে আসে বাদল সরকারের থার্ড থিয়েটার, পথনাট্যচর্চার প্রাণপুরুষ সফদর হাশমীর জননাট্য মঞ্চের পথনাটক চর্চা, বর্তমান সময়ের আসামের গোয়ালপাড়ার রাভা আদিবাসীদের নাট্য আঙ্গিক। কর্ণাটকের কে এন পানিক্কর, মণিপুরের কানহাইলাল ও ওডিশার সুবোধ পট্টনায়কের নাট্যচর্চার ধারা আলোচনায় উঠে আসে।
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, ইনামুল হক, অলক বসু, তবিবুল ইসলাম, মাসুম রেজা, বিল্পব বালা, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, মোহাম্মদ বারী প্রমুখ।