শিল্পকলায় 'জল ও জনের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্ব জলাভূমি দিবস’ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ১ নম্বর গ্যালারিতে ‘জল ও জনের গল্প’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ছবি– হাসান রাজা।
‘বিশ্ব জলাভূমি দিবস’ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ১ নম্বর গ্যালারিতে ‘জল ও জনের গল্প’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ছবি– হাসান রাজা।

হাওড় ও জলাভূমির মানুষের জীবনজীবিকার সংগ্রাম ও সৌন্দর্য তুলে ধরতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘জল ও জনের গল্প’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

‘বিশ্ব জলাভূমি দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির ১ নম্বর গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ব্র্যাক যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আলোকচিত্র প্রদর্শনীতে ১০০টি আলোকচিত্র স্থান পেয়েছে। আলোকচিত্রগুলোতে কিশোরগঞ্জ, সুনামগঞ্জের হাওড় অঞ্চলের বসবাসকারী মানুষের জীবনজীবিকা, সংগ্রাম, সৌন্দর্যের চিত্র ফুটে উঠেছে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনীটি চলবে।

বাংলাদেশে ৬৮ লাখ হেক্টর জলাভূমি আছে, যা দেশের মোট ভূমির প্রায় অর্ধেক। এ বিশাল জলাভূমি এলাকা বিপুল প্রাণবৈচিত্রেরও উৎস। বিশ্বের জলাভূমি সংরক্ষণ-বিষয়ক বৈশ্বিক সংস্থা রামসার কর্তৃপক্ষের কনভেনশন অনুযায়ী ১৯৭১ সাল থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগ ঝুঁকি প্রশমনে জলাভূমি’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, হাওড় ও জলাভূমির মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্র্যাকের ভূমিকা প্রশংসনীয়। সরকার এ বছর ব্র্যাকের সঙ্গে যৌথভাবে দিবসটি পালন করছে। ভবিষ্যতেও সরকার ও ব্র্যাক একসঙ্গে জলাভূমির উন্নয়নে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

‘বিশ্ব জলাভূমি দিবস’ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ১ নম্বর গ্যালারিতে ‘জল ও জনের গল্প’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ছবি– হাসান রাজা।
‘বিশ্ব জলাভূমি দিবস’ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ১ নম্বর গ্যালারিতে ‘জল ও জনের গল্প’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ছবি– হাসান রাজা।

অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ হাওড় ও জলাভূমির উন্নয়নে সরকারের ভূমিকার প্রশংসা করে বলেন, জলাভূমির সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহারের ওপর বাস্তুসংস্থান, জীববৈচিত্র্যসহ বড় একটি জনগোষ্ঠীর জীবনযাত্রা ও ভবিষ্যৎ সম্ভাবনা নির্ভর করে। এ অঞ্চলে উল্লেখযোগ্য অবদান রাখতে সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আলোকচিত্র প্রদর্শনীর এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মুজিবুর রহমান ও সিনিয়র সচিব জাফর আহমেদ খান।