শিল্পকলায় 'বাংলা নামের দেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হলো স্বরচিত্র চর্চা ও বিকাশ কেন্দ্রের ‘বাংলা নামে দেশ’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন শুরু হয় কোনো অনুষ্ঠানিকতা ছাড়াই।

২০টি কবিতা নিয়ে সাজানো হয় প্রযোজনাটি। ছিল শামসুর রাহমান, হুমায়ুন আজাদ, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, কাজী জহিরুল ইসলাম, মহাদেব সাহা প্রমুখের কবিতা। পরিবেশিত কবিতাগুলো হচ্ছে ‘রণাঙ্গনের চিঠি’, ‘মুক্তিবাহিনীর জন্য’, ‘অভিশাপ দিচ্ছি’, ‘শহীদের প্রতি’, ‘সহজে নয়’, ‘জার্নাল ১৯৭১’, ‘প্রথম অতিথি’, ‘উচ্চারণগুলি শোকের’, ‘স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হলো’, ‘নিজস্ব অ্যালবাম’, ‘এপ্রিলের একটি দিন ১৯৭১’, ‘রণাঙ্গনের চিঠি’ ইত্যাদি।