শিল্পকলায় 'বাঙালির দায়মুক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘নেত্রকথন’ নাট্যসংঘের উদ্যোগে ‘বাঙালির দায়মুক্তি’ যাত্রাপালা মঞ্চায়ন হয়। এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, দেশের সমৃদ্ধি ও গণতন্ত্র সুসংহত করার কাজে রাজাকার ও জঙ্গিদের প্রতিহত করার বিকল্প নেই। এ জন্য শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবীদেরও একনিষ্ঠভাবে কাজ করতে হবে। নেত্রকথন নাট্যসংঘ প্রধান শফিকুল ইসলামও এ সময় বক্তব্য দেন।