শিল্পকলায় 'ব্লকেড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রামাণ্যচিত্র ব্লকেড–এর একটি দৃশ্যে পাকিস্তানি জাহাজ পদ্মা
প্রামাণ্যচিত্র ব্লকেড–এর একটি দৃশ্যে পাকিস্তানি জাহাজ পদ্মা

১৯৭১ সালের ১১ জুলাই। করাচি থেকে আমেরিকায় অস্ত্র নিতে এসেছে পাকিস্তানি জাহাজ ‘পদ্মা’। প্ল্যাকার্ড হাতে ছোট ছোট ডিঙিতে করে জাহাজ ঘিরে ফেলে প্রতিবাদ জানায় কিছু আমেরিকান। বাংলাদেশে পাকিস্তানের নিপীড়নের বিরুদ্ধে গড়ে তোলে জনমত। অস্ত্র নেওয়া হয় না পদ্মায় করে। মার্কিন সরকারও সরে আসে তার বিরোধী নীতি থেকে।
এটি ১৯৭১ সালের কোনো গল্প নয়। ব্লকেড প্রামাণ্যচিত্রের প্রতিটি ফ্রেমে ভাসছে সেই সময়ের সত্য ঘটনার তাজা ক্ষণগুলো। কাল শুক্রবার সকাল ১০টায় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে দেখানো হবে মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুদের পাশে দাঁড়ানো নিয়ে তৈরি এই প্রামাণ্যচিত্র।
ব্লকেড নামের প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই তরুণ চলচ্চিত্রকর্মী আরিফ ইউসুফ ও তসবির ইমাম। পাকিস্তানি জাহাজ পদ্মা অবরোধের নেতৃত্বে ছিলেন রিচার্ড টেইলার। তিনি তাঁর অভিজ্ঞতার আলোকে ব্লকেড নামের একটি বই লেখেন। ওই বইয়ের সাহায্য নিয়ে তথ্যচিত্রটি নির্মাণ করা হয়।