
কবির প্রয়াণ দিবসে ‘রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ হায়াৎ মামুদ।
আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বের শুরুতেই সমবেত সংগীত পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিশুদল। তারা শোনায় ‘তুমি যে সুরের আগুন’ ও ‘আকাশভরা সূর্য-তারা’। অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ। একক গান পরিবেশন করেন নুসরাত বিনতে নূর, সাজেদ আকবর, সালমা আকবর, এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না, কমলিকা চক্রবর্তী, শামা রহমান, ফাহিম হোসেন চৌধুরী, মামুন জাহিদ খান ও জলি রহমান। সমবেত সংগীত পরিবেশন করে সরকারি সংগীত মহাবিদ্যালয়, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। আবৃত্তি পরিবেশন করেন সৈয়দ হাসান ইমাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদা আক্তার ও কৃষ্টি হেফাজ।