শিল্পকলায় ‘সয়ফুলমুলক বদিউজ্জামাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনের এক পাশে সাজানো মঞ্চ। দুই পাশে হারমোনিয়াম, ঢোল, মন্দিরা, বাঁশি নিয়ে বসেছেন যন্ত্রীরা। অনেকটা যাত্রার মতো। রঙিন জামা পরিহিত লম্বা চুলের শিল্পী মঞ্চে এলেন নাচের ভঙ্গিতে। গানে-গল্পে বর্ণিত হলো মধ্যযুগের পুঁথিকাব্য সয়ফুলমুলক বদিউজ্জামাল-এর কাহিনি। নাগরিক দর্শকের কাছে এই পালাটি পরিবেশন করেছেন কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন কিচ্ছাদার ও তাঁর দল। একক নাট্য উৎসবের দ্বিতীয় দিনে গতকাল রোববার পরিবেশিত হয় নাটকটি।গল্পের মূল বিষয় প্রেম। মিসরের রাজা শাহা ছিফুয়ানের ছেলে সয়ফুলমুলক। তিনি একদিন ইরান-বোস্তানের পরি রাজা শাহা পালের মেয়ে বদিউজ্জামালের একটি ছবি দেখতে পান। রাজকন্যার ছবিটি দেখামাত্রই তাঁকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন সয়ফুলমুলক। একপর্যায়ে তিনি উন্মাদ হয়ে যান। কিন্তু কেউ তাঁর উন্মাদনার কারণ জানতে পারে না। একসময় রাজকুমারের বাল্যবন্ধু ছায়েদ অনেক চেষ্টা করে তাঁর মনের কথা জানতে পারেন। ছায়েদ বিষয়টি জানান রাজা ছিফুয়ানকে। রাজা তাঁর ছেলের ইচ্ছা পূরণের জন্য বদিউজ্জামালের সন্ধানে দেশে দেশে চর পাঠান। কিন্তু সবাই ব্যর্থ। পরে রাজকুমার একদিন স্বপ্নে বদিউজ্জামালের দর্শন পেয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে ইরান-বোস্তানে যাত্রা করেন। এই যাত্রার নানা ঘটনা নিয়েই নাটকের কাহিনি। বহু প্রতিবন্ধকতা জয় করে সয়ফুলমুলক উপস্থিত হন বদিউজ্জামালের দেশে। তাঁদের মিলনের মধ্য দিয়ে কাহিনির মধুর সমাপ্তি।এই উপাখ্যানের উৎস আলেফ-লায়লা। প্রথমে মহাকবি আলাওল কোনো এক অজ্ঞাতনাম পারস্য কবির কাব্য অবলম্বনে এ কাব্য লেখেন। আলাওল ছাড়াও বাংলা সাহিত্যে আরও তিনজন কবি এই উপাখ্যান রচনা করেন। তাঁদের পুঁথিকাব্যের সূত্র ধরেই বাংলাদেশের যাত্রাগান ও কিচ্ছাগানের আঙ্গিকে সয়ফুলমুলক বদিউজ্জামাল-এর আখ্যান পরিবেশিত হয়ে থাকে।পালাটির মূল গল্প নৃত্য ও গীতের মধ্য দিয়ে পরিবেশন করেন ইসলাম উদ্দিন। তাঁকে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন আবদুল আলীম, মোসলেম উদ্দিন ফকির, আবদুল কাদির, জজ মিয়া ও ফজলু মিয়া।নৃত্য উৎসবে রবীন্দ্রনাথরাবীন্দ্রিক সাজে নৃত্যশিল্পীরা মঞ্চের আশপাশে ঘোরাঘুরি করছেন, কেউ কেউ মহড়ায় ব্যস্ত। মাইক্রোফোনে একের পর এক বাজছে রবীন্দ্রসংগীত। এক পাশের স্টলে প্রদর্শিত হচ্ছে শ্যামা, চিত্রাঙ্গদা, তাসের দেশসহ রবীন্দ্রনাথের বিভিন্ন নৃত্যনাট্যের আলোকচিত্র। সব মিলিয়ে রাবীন্দ্রিক আবহ পরস্ফুিট। এটি জাতীয় নৃত্য উৎসবে রবীন্দ্রনাথকে নিবেদিত দ্বিতীয় দিন গতকাল রোববারের উৎসব প্রাঙ্গণের চিত্র। স্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজা। আন্তর্জাতিক নৃত্যদিবস উপলক্ষে এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমী।রবীন্দ্রনাথের ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরিবেশন করে প্রতিবন্ধীদের সংগঠন ‘সুইচ বাংলাদেশ’-এর শিশুশিল্পীরা। শিশু একাডেমীর শিল্পীরা ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। ‘রিমঝিম রিমঝিম ঘন ঘন রে’ গানের সঙ্গে নাচেন স্পন্দনের শিল্পীরা। রবীন্দ্রনাথের নানা পর্যায়ের বিভিন্ন গানের সঙ্গে আরও নৃত্য পরিবেশন করে ঘাসফুলনদী, দিব্য সাংস্কৃতিক সংগঠন, নৃত্যালোক, সুকন্যা, ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র প্রভৃতি সংগঠনের শিল্পীরা।অনুষ্ঠানে পরিবেশিত নাচের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত অতিথি গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, মুসফিক শামীম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন নৃত্যশিল্পী নিলুফার ওয়াহিদ।প্রেসক্লাবে সাংবাদিক তোয়াব খানের জন্মদিন উদ্যাপনজাতীয় প্রেসক্লাবে গতকাল প্রবীণ সাংবাদিক তোয়াব খানের ৭৮তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। বিকেলে কেক কেটে ও ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান ক্লাবের প্রবীণ-নবীন সদস্যরা।জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, আবদুর রহিম, সালেহ চৌধুরী, আলতাফ মাহমুদ, বদিউল আলম, মীর আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসান হাফিজ।