শিল্পগুরু সফিউদ্দীনের প্রয়াণ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফিউদ্দীন আহমেদ
সফিউদ্দীন আহমেদ

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের চতুর্থ প্রয়াণ দিবস আজ। আধুনিক ছাপচিত্রের এই জনক বাংলাদেশের ছাপচিত্রকে বিশ্বমানে উন্নীত করতে বিশেষ অবদান রেখে গেছেন। এ ছাড়া রেখাচিত্র ও তৈলচিত্র নিয়েও নিরীক্ষা ও গভীর অনুশীলন করেছেন তিনি। সাত দশকের বেশি সময় ধরে শিল্পচর্চা করে দেশের চারুকলাকে সমৃদ্ধ করেছেন।
সফিউদ্দীন আহমেদ ১৯২২ সালের ২৩ জুন ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ২০ মে ঢাকায় মারা যান তিনি। তাঁর চতুর্থ প্রয়াণ দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শিল্পীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন চিত্রশিল্পীরা।