শিল্পগুরুর জন্মদিনে সংগীতানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রয়াত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ৯০তম জন্মবার্ষিকী ছিল গতকাল ২৩ জুন। এই শিল্পী তাঁর সৃজনশক্তি, উৎকর্ষ ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষার দিয়ে এ দেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন।সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাঁর সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বেঙ্গল ফাউন্ডেশন, গ্যালারি চিত্রক, সফিউদ্দীন বেঙ্গল প্রিন্ট মেকিং স্টুডিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে তাঁর প্রিয় গানগুলো গেয়ে শোনান শিল্পী ইফফাত আরা দেওয়ান, ফরিদা পারভীন, অদিতি মহসিন ও লুভা নাহিদ চৌধুরী। পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল: ‘আবার এসেছে আষাঢ়’, ‘বজ্র মানিক দিয়ে গাঁথা’, ‘এমন দিনে তারে’, ‘ওগো তুমি পঞ্চদশী’, ‘যাহা কিছু মম’, ‘বঁধু ক্ষণিকের দেখা’, ‘প্রদীপ জাগিয়া রহো’—এসব।