শিল্পাঙ্গনে একক চিত্রপ্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ উপলক্ষে গতকাল বিকেলে শিল্পী মো. আশরাফ হোসেনের একক চিত্রপ্রদশর্নী শুরু হয়েছে ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে।
প্রদশর্নীতে শিল্পী আশরাফ হোসেন রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প-উপন্যাস-নাটকের চরিত্র এবং রবীন্দ্রনাথকে নিয়ে তাঁর ভাবনা তুলে এনেছেন। গ্যালারিতে মোট ৪২টি ছবি, তাতে কিশোর রবীন্দ্রনাথ, অভিনেতা রবীন্দ্রনাথ, কাদম্বরী দেবী, নতুনদাসহ বিভিন্ন বিষয় পাওয়া যায়। স্কেচ, জলরং, অ্যাক্রেলিক, তেলরঙে তৈরি এসব চিত্রকর্ম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী হামিদুজ্জামান খান ও সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান।
কবি আসাদ চৌধুরী বলেন, শিল্পীর প্রতিটি ছবিতেই রবীন্দ্রনাথের ঘ্রাণ পাওয়া যায়। রবীন্দ্রনাথকে হৃদয়ে লালন না করলে এমন ছবি আঁকা সম্ভব নয়।
প্রদর্শনী চলবে ২৫ আগস্ট পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।