শিল্পাচার্য স্মরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের চারু ও লোকশিল্পের পুরোধা ব্যক্তিত্ব শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। আজ এ কর্মসূচির উদ্বোধন হবে। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রবীণ ও নবীন শিল্পী, চারুকলা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশুদের অংশগ্রহণে বড় ক্যানভাসে স্মারক ছবি আঁকার কর্মসূচি রয়েছে।
আজ সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন।