শিল্পার সম্মানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোদ ব্রিটেনের হাউস অব কমন্সে তাঁর বিয়ে-পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠান! শিল্পা নিজেও বুঝি ভাবেননি এতটা। সে কারণেই আনন্দের আতিশয্যে একদম ভেসে যাওয়ার জোগাড়। ‘বিয়ে বিষয়টা এত ভালো জানলে আরও আগেই তা করে ফেলতাম। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি।’ বলেছেন শিল্পা শেঠি। গতকাল বুধবার নবপরিণীতা শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার সম্মানে এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজনের পেছনে আসল মানুষটি ব্রিটেনের পার্লামেন্ট সদস্য কেইথ ভাজ। শিল্পা ও রাজ কুন্দ্রার নাকি ঘনিষ্ঠ বন্ধু তিনি। অনুষ্ঠানে ব্রিটেনের সামনের সারির পার্লামেন্ট সদস্য ও রাজনীতিবিদসহ এশিয়ার বড় মাপের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ওয়েবসাইট।