শিল্পী আবু তাহের গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিশিষ্ট শিল্পী আবু তাহের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাঁকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা আর্ট সার্কেলের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনেক দিন থেকেই আবু তাহের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় দুই মাস টানা চিকিৎসাধীন ছিলেন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে। কোনো উন্নতি না হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য পারিবারিকভাবে সম্প্রতি তাঁকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে।
শিল্পী আবু তাহেরের জন্ম ১৯৩৬ সালে। তিনি ১৯৬৩ সালে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে বিএফএ ডিগ্রি নেন। শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন তিনি। শিল্পীর আরোগ্যের জন্য তাঁর পরিবার ও ঢাকা আর্ট সার্কেলের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।