শিল্পী আর সুরকার একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে স্টুডিও থেকে সরাসরি প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘মিউজিক ফেস্ট’। গান করবেন নির্ঝর এবং ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া ইমরান। ইমরানের সঙ্গে যখন কথা হলো, তখন আশপাশে কিছু বাদ্যযন্ত্রের আওয়াজ পাওয়া গেল।কী করছেন?প্র্যাকটিস করছি। ‘মিউজিক ফেস্ট’ অনুষ্ঠানে গান করব। এই অনুষ্ঠানে যে গানগুলো করার ইচ্ছা আছে, সেগুলো স্টুডিওতে একটু দেখে নিচ্ছি। এই অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?অনুষ্ঠানটি আমার জন্য একটু গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে আমার সঙ্গে আরও গান করবেন নির্ঝর। এ মাসেই তাঁর নতুন অ্যালবাম আসার সম্ভাবনা আছে। এটি হবে নির্ঝরের তৃতীয় একক। নাম স্বপ্নমুখী। এখানে আমি ছয়টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছি। এর মধ্যে নির্ঝর আর আমি যুগল কণ্ঠে গেয়েছি একটি গান। অন্য গানগুলো সুর ও সংগীত করেছেন বাসু দেব ও হূদয় খান। আজ শিল্পী আর সুরকার একসঙ্গে গান করব। এই অ্যালবামের গানগুলো তো থাকবেই, পাশাপাশি নিজেদের অন্য গানগুলোও করব। আপনার নিজের অ্যালবামের খবর কী?আমার প্রথম একক অ্যালবাম স্বপ্নলোক এসেছিল গত বছর। এ বছর ঈদের জন্য করছি একটি মিশ্র অ্যালবাম। এখানে সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা আমিই করেছি। এরই মধ্যে গানে কণ্ঠ দিয়েছেন নির্ঝর, কনা ও ন্যান্সি। আরও অনেকের গান থাকবে এখানে। পড়াশোনা?আমি ইউডাতে মিউজিক বিষয়ে স্নাতক করছি। এ বছরের শেষ দিকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনার জন্য দেশের বাইরে যাব। সংগীতের কারিগরি দিকে দক্ষতা বাড়ানোর জন্যই এ কোর্স করা দরকার।