শিল্পী কিরণ চন্দ্র রায়ের সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল শিল্পী কিরণ চন্দ্র রায়ের সংগীতসন্ধ্যা l ছবি: প্রথম আলো
গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল শিল্পী কিরণ চন্দ্র রায়ের সংগীতসন্ধ্যা l ছবি: প্রথম আলো

খ্রিষ্টীয় বছরকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় জাদুঘর শনিবার প্রধান মিলনায়তনে একক সংগীতসন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে গান শোনান শিল্পী কিরণ চন্দ্র রায়।
শিল্পী বাংলার লোক, বাউল, কীর্তন, পালা, বিচ্ছেদ ও পদাবলি গেয়ে মুগ্ধ করেন সমাগতদের। জাতীয় জাদুঘরকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বছরকে বিদায় জানানোর জন্য অভিজাত এলাকায় অপসংস্কৃতির চর্চার প্রতিযোগিতার মাঝে বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলার নিজস্ব সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এক ভিন্ন প্রয়াস সূচনা করল।