শিল্পী বিদিত লাল দাস গুরুতর অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বিশিষ্ট সুরস্রষ্টা বিদিত লাল দাস ফুসফুসে সংক্রমণসহ বার্ধক্যজনিত গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী তপন মাহমুদ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এক বিবৃতিতে তাঁরা এই প্রবীণ সংগীতজ্ঞের আশু রোগমুক্তি কামনা করেছেন।বিদিত লাল দাস ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’, ‘সিলেটে প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে’, ‘মরিলে কান্দিস না আমার দায়’, ‘কারে দেখাবো মনের দুঃখ গো’, ‘বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি’, ‘আমি কেমন করে পত্র লিখিরে বন্ধ’ু, ‘প্রাণ কান্দে মন কান্দেরে’সহ বহু জনপ্রিয় গানের সুরস্রষ্টা।