শিল্পী মনজুর-ই-মুকশেদের একক চিত্রকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির দৃক গ্যালারিতে বেগআর্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির আয়োজনে চলছে মনজুর-ই-মুকশেদের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘লাইফ উইদাউট মি: ইমেজেস অ্যান্ড সাউন্ড’ শিরোনামের এই প্রদর্শনীটি গত রোববার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

আলোকচিত্রের ওপর ভিত্তি করে মিশ্র মাধ্যমে শিল্পীর ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। শিল্পী তাঁর তোলা বেশির ভাগ ছবির ওপর ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেছেন।

আজ এই প্রদর্শনীর শেষ দিন। বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।