শিল্পী রশীদ চৌধুরী স্মরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আধুনিক চিত্রকলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী রশীদ চৌধুরী। আগামী ১ এপ্রিল তাঁর ৮৩তম জন্মদিন। এই শিল্পীর স্মরণে রাজধানীর ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী। শিল্পীদের সংগঠন ‘বিংশতি’ এ প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল চার দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শিল্পী আবুল বারক আলভি। শুভেচ্ছা বক্তব্য দেন প্রদর্শনীর কিউরেটর মোকাররম হিরণ।
প্রদর্শনীতে বিংশতির ২১ জন শিল্পীর ১০০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি ৩১ মার্চ পর্যন্ত চলবে।