শিল্পী শফিকুল, কিবরিয়া ও আমিনুল স্মরণ
বাংলাদেশে আধুনিক শিল্পকলা চর্চার বিকাশ ও অগ্রগতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিল্পী শফিকুল আমীন, মোহাম্মদ কিবরিয়া ও আমিনুল ইসলাম। চলতি বছরেই চিরতরে চলে গেছেন প্রথিতযশা এই তিন শিল্পী।তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজন করে স্মরণসভার। অনুষদের লেকচার থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলী।স্মরণসভায় অনুষদের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রয়াত শিল্পীদের স্বজনেরা স্মৃতিচারণা করেন। তাঁদের মধ্যে শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, আবদুস সাত্তার, বুলবন ওসমান, শিল্পসমালোচক সৈয়দ আজিজুল হক ও প্রয়াত শিল্পী শফিকুল আমীনের নাতনি সাবরিন ইসলাম আহমেদ অন্যতম। তাঁরা এই শিল্পীত্রয়ের শিল্পকৃতির মূল্যায়নের পাশাপাশি তাঁদের সান্নিধ্যের স্মৃতিচারণা করেন। তাঁদের জীবনাচরণও তুলে ধরেন।বক্তারা বলেন, শুধু শিল্পী হিসেবে নন, মানুষ হিসেবেও এ তিনজন ছিলেন অনেক বড় মাপের। শিল্পকলা চর্চার ক্ষেত্রে যেমন, তেমনি চিন্তা-চেতনায়ও তাঁরা ছিলেন সম্পূর্ণ আধুনিক মানুষ। অনুসারীদের অনুপ্রাণিত করার অসাধারণ ক্ষমতা ছিল তাঁদের। তাঁরা অনেক যোগ্য উত্তরসূরি রেখে গেছেন।স্মরণসভার শুরুতে গত শুক্রবার কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সংগীতশিল্পী আবিদ ও তাঁর দুই বন্ধুর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চারুকলার শিক্ষার্থী ঐশিকা নদী ‘আমার মৃত্যুতে তোমরা কাঁদো’ গানটি গেয়ে শোনান। ভাস্বর বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মরণ’ কবিতাটি।কবিতালাপের বর্ষপূর্তিস্বাধীনতার ৪০ বছর ও সাংস্কৃতিক সংগঠন কবিতালাপের প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান পরিণত হয় কবিদের মিলনমেলায়। স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা ও বর্ষার গানে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।কবি বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন কবি রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, আলম তালুকদার, কাজী রোজী, মনজুরুর রহমান, মাহবুব হাসান, শিহাব সরকার, হাসান হাফিজ, মিতুল দত্তসহ অনেকে।অনুষ্ঠান শুরু হয় ইফফাত আরা দেওয়ানের কণ্ঠে রবীন্দ্রসংগীত দিয়ে। তিনি একে একে শোনান চারটি গান। এরপর হাবীবুল্লাহ সিরাজী স্বরচিত কবিতা আবৃত্তি করেন। ১৯৭৮ সালে খুলনায় প্রতিষ্ঠিত কবিতালাপ সম্পর্কে আলোচনার ফাঁকে ফাঁকে চলে আবৃত্তি। অনুষ্ঠানে সংগঠনটির সফলতা-ব্যর্থতা, যাত্রা শুরুর সময়ের নানা ঘটনার স্মৃতিচারণা করেন কামরুজ্জামান ননী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামাল মাহমুদ।প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন দ্বিজেন শর্মা‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগান সামনে রেখে ২০০৯ সালে যাত্রা শুরু হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের। এ ফাউন্ডেশনের ধারাবাহিক বিভিন্ন কার্যাবলির অংশ হিসেবে গত শনিবার ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১১’ প্রদান করা হয়েছে। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এ বছর এ পদক দেওয়া হয়েছে প্রথিতযশা উদ্ভিদবিজ্ঞানী দ্বিজেন শর্মাকে। তাঁর হাতে একটি ক্রেস্ট, এক লাখ টাকার চেক এবং জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আজীবন চিকিৎ সা সুবিধার একটি প্রতীকী পত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার প্রমুখ।