শিল্পী সংস্থার নজরুল স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো

গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গানে গানে নজরুলকে স্মরণ করে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা।
অনুষ্ঠানের শুরুতে কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টিকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন সংস্থার সভাপতি খালিদ হোসেন। তিনি বলেন, নজরুল ছিলেন সুরের নেশায় মত্ত, অসুরের বিরুদ্ধে সদা জাগ্রত। বাংলা সাহিত্য ও সংগীতে তিনি দিয়েছেন নতুন মাত্রা।
এই আয়োজনের শুরুতে সংস্থার শিল্পীরা পরিবেশন করেন ‘দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদার নাথ/ দাও প্রাণ’। এরপর খালিদ হোসেন গেয়ে শোনান ‘দিনের সব কাজে তোমায় মনে পড়ে’। শিল্পী রেজওয়ানুল হক পরিবেশন করেন ‘সে চলে গেছে বলে কি গো’। শিল্পী লায়েকা বশির পরিবেশন করেন ‘ঘুমিয়ে গেছে শান্ত হয়ে’।
এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী মাহমুদুল হাসান, নবনীতা চক্রবর্তী, সাইফুল ইসলাম, তানভীর আহমেদ প্রমুখ।