শিল্পী সোহরাব হোসেনের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সংগীতশিল্পী সোহরাব হোসেন এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি গঠিত ‘বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা’র সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। গতকাল বৃহস্পতিবার তিনি সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘আমাকে নতুন এই সংস্থার ব্যাপারে কেউই অবহিত করেননি। বিষয়টি আমি জানতে পেরেছি খবরের কাগজের মাধ্যমে।’ তিনি শিল্পীদের ও নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একই সংগঠনের নিচে থেকে নজরুলসংগীতকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান।