শিল্পীর পাশে শিল্পীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবীন শিল্পী মাসুদা আহমেদ সাথী। যিনি ক্যানভাসে রঙিন স্বপ্ন আঁকেন। সেখানে বুনে দেন বর্ণিল জীবনের টুকরো টুকরো গল্প। এ শিল্পীই এখন যুদ্ধ করছেন ঘাতক ব্যাধি ক্যানসারের সঙ্গে। তাঁর চিকিৎসা-সহায়তার জন্য আয়োজন করা হয়েছে প্রদর্শনী ‘ছন্দিত বর্ণের নিভৃত কথন’। আজ শুক্রবার ধানমন্ডির দৃক গ্যালারিতে বিকেল পাঁচটায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী।
গতকাল দৃক গ্যালারিতে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, নয় দিনের এই প্রদর্শনীতে দেশসেরা চিত্রশিল্পী ছাড়াও নবীন শিল্পীদের চিত্রকর্ম স্থান পাবে। প্রদর্শনীর শিল্পকর্মের বিক্রয়লব্ধ অর্থ শিল্পী মাসুদা আহমেদ সাথীর চিকিৎসার্থে ব্যয় করা হবে।