শিশু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগারে বেলা ১১টায় জার্মানির দ্য ফার্মার’স ডটার ও সুইডেনের হর্সিং আরাউন্ড। দুপুর দুইটায় যুক্তরাজ্যের লস্ট অ্যান্ড ফাউন্ড ও নেদারল্যান্ডসের হয়্যার ইজ উইঙ্কি’স হর্স?, বিকেল চারটায় যুক্তরাজ্যের দ্য গ্রুফালো ও নেদারল্যান্ডসের মরিসন গেটস এ বেবি সিটার, সন্ধ্যা ছয়টায় যুক্তরাজ্যের এনট্রপি, যুক্তরাষ্ট্রের এ বাইক রাইড ও নেদারল্যান্ডসের হাউ টু সার্ভাইভ মাইসেলফ।বাংলাদেশ শিশু একাডেমীতে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের টুন আর ও চীনের অ্যাঞ্জেল ভেরা, আড়াইটায় চারটি ছবি, সাড়ে চারটায় বাংলাদেশের প্রত্যাবর্তন ও অস্ট্রিয়ার মোৎসার্ট ইন চায়না, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশের মেকু কাহিনি, সহযাত্রী ও পুতুল বিয়ে। রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভারতের ডান্ডিমুলে, দুপুর আড়াইটায় চীনের বেসবল বয়েজ, বিকেল সাড়ে চারটায় দ্য ক্রোকোডাইলস ও সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্য ক্রোকোডাইলস ২। আলিয়ঁস ফ্রঁসেজের উত্তরা শাখায় বিকেল পাঁচটায় জার্মানির হিয়ার কামস লোলা, ধানমন্ডি শাখায় বিকেল তিনটায় রাশিয়ার টু প্রিন্সেসেস ও নেদারল্যান্ডসের ইইপি, বিকেল পাঁচটায় নেদারল্যান্ডসের ফিরোজে ও স্পেনের দ্য রিলেশনস, সন্ধ্যা সাতটায় ফ্রান্সের ছবি।ব্রিটিশ কাউন্সিলে প্রদর্শনী হবে বেলা ১১টা ও দুপুর দুইটায়।বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজিতে বেলা ১১টায় সুইডেনের অ্যানা’স বেস্ট ফ্রেন্ড ও নেদাল্যান্ডসের ইইপি, দুপুর দুইটায় অস্ট্রিয়ার মোৎসার্ট ইন চায়না, বিকেল চারটায় দ্য ক্রোকোডাইলস, সন্ধ্যা ছয়টায় দ্য ক্রোকোডাইলস ২। তথ্যসূত্র: চতুর্থ শিশু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ