শিশু একাডেমীতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উদ্যাপন করল শিশু একাডেমী। আলাপন, গানের সুরে, কবিতার ছন্দে আর নূপুরের নিক্বণ ধ্বনিতে শিশু একাডেমীর শিশু শিল্পীদের পরিবেশনায় উঠে আসে মহান এ দুই সৃজনশীল মানুষের সৃষ্টিকর্ম।
আজ শুক্রবার একাডেমীর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগ ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান অধ্যাপক রুপা চক্রবতী। সভাপতিত্ব করেন শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।