শিশু একাডেমীতে বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে শিশু একাডেমীতে চলছে শিশুতোষ বইমেলা। গতকাল শনিবার ছিল মেলার পঞ্চম দিন।
বইমেলা উপলক্ষে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, মুক্তিযুদ্ধবিষয়ক উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ পর্যায়ে গতকাল ছিল সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজ রোববার রয়েছে দেশের ও মুক্তিযুদ্ধের গানের প্রতিযোগিতা।
বইমেলায় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমীর এই বইমেলা ২৬ মার্চ পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা।