শিশু একাডেমীতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমীর আয়োজনে এক ঝাঁক শিশুর কণ্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি দিয়ে গতকাল বিকেলে শুরু হয় শিশু একাডেমীর রবীন্দ্র-নজরুলজয়ন্তী ২০১৫।

অনুষ্ঠানে অংশ নেয় নরসিংদী জেলা শিশু একাডেমী ও মানিকগঞ্জ জেলা শিশু একাডেমীর শিশুরা। সব শেষে পরিবেশন করে কেন্দ্রীয় শিশু একাডেমীর শিশুরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, শিল্পী তাপসী খান। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।