শিশু একাডেমীতে শুরু হলো বই মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের সমবেত সংগীত পরিবেশনা। ছবি: হাসান রাজা।
উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের সমবেত সংগীত পরিবেশনা। ছবি: হাসান রাজা।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমীতে শুরু হয়েছে বইমেলা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত।
বৃহস্পতিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টার পর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, সাংসদ কাজী রোজী এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিচালক আনজীর লিটন। শুভেচ্ছা বক্তব্য দেন ছড়াকার আখতার হুসেন এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক (মেলা) মিজানুর রহমান।

বক্তৃতা দিচ্ছেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি
বক্তৃতা দিচ্ছেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

সপ্তমবারের মতো আয়োজিত এ মেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের শিশুতোষ বইয়ের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধবিষয়ক বইও স্থান পাবে। বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করছে। মেলা ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকেলে থাকবে আলোচনা সভা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুভেচ্ছা বক্তব্য দেন ছড়াকার আখতার হুসেন
শুভেচ্ছা বক্তব্য দেন ছড়াকার আখতার হুসেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল