শিশু একাডেমীর বইমেলায় ‘সিসিমপুর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু একাডেমীর বইমেলায় সিসিমপুর অনুষ্ঠানের জনপ্রিয় চরিত্রগুলোকে কাছ থেকে দেখতে পাচ্ছে শিশুরা। জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা ২০১১’।জানা গেছে, বইমেলায় সিসিমপুর স্টলে থাকছে বিনা মূল্যে সিসিমপুর অনুষ্ঠানটি প্রদর্শনের ব্যবস্থা ও চিত্রাঙ্কনের আয়োজন। সিসিমপুর অনুষ্ঠানের জনপ্রিয় চরিত্র হালুম ও টুকটুকি শিশুদের সঙ্গে মজার খেলায় মেতে থাকে। আরও থাকছে হালুম, টুকটুকি, ইকরি ও সিকুর সঙ্গে ছবি তোলার সুযোগ।